Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টুকরো খবর

ট্রাভেল অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টোয়া) আয়োজিত ট্রাভেল মার্ট ও ফেস্ট অনুষ্ঠিত হল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, কলকাতায়। বহু বিশিষ্ট ব্যক্তি এই উৎসবে অংশ নিয়েছিলেন। দেশ-বিদেশের নানা ভ্রমণ সংস্থা এই মার্টে অংশ নেয়।

টুকরো খবর
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ট্রাভেল মার্ট ও ফেস্ট টোয়ার 

Advertisement

• ট্রাভেল অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টোয়া) আয়োজিত ট্রাভেল মার্ট ও ফেস্ট অনুষ্ঠিত হল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, কলকাতায়। বহু বিশিষ্ট ব্যক্তি এই উৎসবে অংশ নিয়েছিলেন। দেশ-বিদেশের নানা ভ্রমণ সংস্থা এই মার্টে অংশ নেয়। ভ্রমণপ্রিয় বাঙালির ভিড়ও ছিল দেখার মতো। গত ১৫-১৭ জুলাই দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানে আগ্রহী দর্শকদের জন্য ছিল নানা লাকি ড্র ও বিভিন্ন পুরস্কার। নানা রাজ্যের পর্যটন সংস্থা ও বিদেশি ট্রাভেল এজেন্টরাও ভিড় করেছিলেন এখানে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ট্যুরিজম কলকাতার রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশ ও বিশিষ্ট কত্থকশিল্পী অমিতা দত্ত। 

খোসলা ইলেকট্রনিক্স-এর অনুষ্ঠানে কোয়েল

• গত ২৩ জুলাই জনপ্রিয় এক মোবাইল ব্র্যান্ডের দু’টি মডেল উদ্বোধন হল পশ্চিমবঙ্গের অন্যতম সেরা বৈদ্যুতিন সামগ্রীর বিপণি খোসলা ইলেকট্রনিক্সে। উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। মডেল দু’টি সরাসরি কিনতে সেদিন খোসলা ইলেকট্রনিক্সে হাজির ছিলেন বহু গ্রাহক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোসলা ইলেকট্রনিক্সে সেদিন উপস্থিত ছিলেন সংস্থার দুই ডিরেক্টর মনোজ খোসলা ও মণীশ খোসলা। সঙ্গে ছিলেন খোসলার বর্তমান প্রজন্মের সেলস ডিরেক্টর খুশবু খোসলা ও মার্কেটিং ডিরেক্টর বংশিকা খোসলা। প্রথম ২০ জন ক্রেতা সরাসরি কোয়েল মল্লিকের হাত থেকে ফোন কেনেন। এখন থেকে এই দুই মডেল খোসলার সব আউটলেটেই মিলবে।

স্বনির্ভরতার লক্ষ্যে যৌথ উদ্যোগে শামিল 
স্কটিশ চার্চ কলেজ ও আমার কুটির

• রাজ্যের স্বনির্ভর মহিলাদের জন্য যৌথ উদ্যোগে নতুন দিগন্তের সূচনা করল শান্তিনিকেতনের ‘আমার কুটির’ সংস্থা এবং কলকাতার ঐতিহ্যবাহী স্কটিশ চার্চ কলেজ। রাজ্যের বিভিন্ন জেলার মহিলাদের হস্তশিল্প ও স্বনির্ভর উদ্যোগকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রির পথ দেখাচ্ছে আমার কুটির। সম্প্রতি স্কটিশ চার্চ কলেজ প্রাঙ্গণে দু’দিনব্যাপী এক বিশেষ হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হল। প্রদর্শনীতে অংশ নেন রাজ্যের বিভিন্ন জেলার সেইসব মহিলা, যাঁরা ‘আমার কুটির’-এর ডিজিটাল বিক্রয় প্রশিক্ষণ এবং স্কটিশ চার্চ কলেজের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে স্বনির্ভর হয়ে উঠেছেন। তাঁরা প্রদর্শনীতে নকশীকাঁথা, টাই অ্যান্ড ডাই, বাটিক সহ নানা ধরনের হস্তশিল্প সামগ্রী তুলে ধরেন। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষ ডঃ মধুমঞ্জুরি মণ্ডল জানান, ‘শুধু ছাত্র-ছাত্রী নয়, বাইরের আগ্রহীদেরও এই প্রশিক্ষণে যুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করছি। স্কটিশ চার্চ কলেজ থেকে প্রশিক্ষণ নিয়ে আজ অনেকেই নিজের উদ্যোগে ব্যবসা শুরু করেছেন। অনলাইন বিক্রির কৌশল শিখিয়ে তাঁদের সহযোগিতা করছে ‘আমার কুটির’।’ গত বছর কলেজে তৈরি হয় ‘এন্টারপ্রনিয়োর সেল’ যার নেতৃত্বে রয়েছেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা ললিতা রায়। তিনি জানান, ‘২০২৪ সালের ১১ মে থেকে হস্তশিল্প নিয়ে এখানে সার্টিফিকেট কোর্স চালু হয়েছে। চতুর্থ ব্যাচে ৬৩ জন প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করেছেন। শিক্ষা মন্ত্রকের নির্দেশনা অনুযায়ী কর্মমুখী শিক্ষায় জোর দিতেই এই উদ্যোগ।’ আমার কুটিরের প্রশিক্ষক বন্যা রায় বলেন, ‘হস্তশিল্পকে নতুন প্রজন্মের কাছে ব্যাবসা উপযোগী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।’

কফি আর্ট প্রদর্শনী 

• কফির সঙ্গে মনের সম্পর্ক নিবিড়। এক কাপ চায়ে যেমন মনের মানুষকে চাওয়া যায়, তেমনই এক কাপ কফিতেও ঘটে যেতে পারে হৃদয় তোলপাড় করা কিছু ঘটনা! সেই কফির মাধ্যমেই নিজের মনের ভাব ও আবেগকে ইজেলবন্দি করে চলেছেন কলকাতার ‘কফি ম্যান’ বেহালার পার্থ মুখোপাধ্যায়। পেশায় আইটি ব্যক্তিত্ব পার্থ ছোটবেলা থেকেই বিভিন্ন প্রাকৃতিক জিনিস যেমন আলতা, ফুল, পাতা থেকে রং তৈরি করতেন। তা ধীরে ধীরে রূপান্তরিত হয় কফিতে। কফি দিয়ে ছবি এঁকে সেসব ছবির প্রদর্শনী করেন পার্থ। তাঁর ছবি সমাদৃতও হয়। তাঁর নানা কফি আর্ট নিয়ে ৩১ জুলাই সেজে উঠবে ট্রাইব ক্যাফে সল্ট লেক।

গুলমোহর-এর পুজোর সম্ভার

• বাংলার শাড়ি জামদানি। গ্রামবাংলার তাঁতিদের হাতে বোনা সেই শাড়ি আমাদের গর্ব। বেশ কিছু বছর ধরেই হ্যান্ডলুম শাড়ির সংখ্যা কমছে আর বাজার দখল করছে মেশিনে বোনা জামদানি। বাজারে কম মূল্যের শাড়ির চাহিদার জোগান দিতে গিয়ে গর্বের শাড়ি হারাচ্ছে তার গুণগত মান। তাঁতিরা হারাচ্ছেন তাঁদের কাজ। এই তাঁতিদের সঙ্গে নিয়ে গুলমোহর গড়ে তুলেছে নিজস্ব জামদানি ক্লাস্টার। নদিয়ার গৌরনগর গ্রামের তিনজন মহিলা তাঁতি নিয়ে যে পথ চলার শুরু, সেই পরিবার আজ প্রায় আশি জনের। শুধু তাঁতিদের তাঁত বোনার পথে ফিরিয়ে আনাই নয়, আধুনিক ডিজাইন, বুনন সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে তাঁদের স্বনির্ভরও করে তুলছে গুলমোহর। তাঁতিরা তাঁদের কাজের প্রাপ্য মূল্য পাচ্ছেন, বেড়ে উঠছে আত্মবিশ্বাস।
ধীরে ধীরে জামদানির সঙ্গে যুক্ত হয় মহিলাদের নিয়ে তৈরি কাঁথাস্টিচের ক্লাস্টার। আজ সারা ভারতে ছড়িয়ে পড়ছে তাঁদের হাতের কাজ। গুলমোহরের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষ্যে ভারতের ৫টি শহরে প্রদর্শনীর আয়োজন করেছে। ২ আগস্ট কলকাতার রেড বাড়িতে (কালীঘাটের কাছে) অনুষ্ঠিত হবে প্রদর্শনী। থাকছে গুলমোহরের পুজোর নতুন সম্ভার। সুতির বা সিল্কের জামদানি ও কাঁথাস্টিচের শাড়ি ছাড়াও পাবেন জামদানিতে বানানো জামা ইত্যাদি।

Advertisement
সম্পর্কিত সংবাদ