Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নব সাজে জলপাইগুড়ি রোড স্টেশন, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নব সাজে জলপাইগুড়ি রোড স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি। ৩৫ কোটি টাকা বরাদ্দে স্টেশনটি সেজেছে ঐতিহ্যবাহী রূপে। বিস্তারিত পড়ুন।

নব সাজে জলপাইগুড়ি রোড স্টেশন, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ১৬ জুলাই, ২০২৬ ১৬:১৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নব রূপে সেজে উঠেছে জলপাইগুড়ি রোড স্টেশন। ঐতিহ্যবাহী জলপাইগুড়ি রাজবাড়ির সিংহদুয়ারের আদলে তৈরি হয়েছে এই স্টেশনটিকে। অমৃত ভারত প্রকল্পের আওতায় এজন্য বরাদ্দ হয়েছে মোট ৩৫ কোটি টাকা। আগামীকাল, শুক্রবার ভার্চুয়ালি এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়। একইসঙ্গে উদ্বোধন হবে অমৃত ভারত প্রকল্পে সেজে ওঠা হলদিবাড়ি স্টেশন।

Advertisement

উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশম হল জলপাইগুড়ি রোড। এর উপর দিয়ে একটি সাপ্তাহিক এক্সপ্রেস সহ দিনে ১৭ জোড়া ট্রেন চলাচল করে। আগামী দিনে ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রেলের। এই বিষয়টি মাথায় রেখে পিট লাইন তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই কাজ শুরু হবে বলে সূত্রের খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ