নিজস্ব প্রতিনিধি, মালদহ: হরিশ্চন্দ্রপুরে ধানখেত থেকে সদ্যোজাত শিশুকন্যার মৃতদেহ উদ্ধার। আজ, সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রামে। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সদ্যোজাতের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, সদ্যোজাতের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।



