Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মহম্মদবাজারে মোট কত কোটি টাকার নগদ-সোনা বাজেয়াপ্ত হল? রাতে সর্বশেষ তথ্য জানাল পুলিশ

বীরভূমের মহম্মদ বাজারে পুলিশি অভিযানে উদ্ধার হলো প্রায় ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ এবং ১৫ কেজি সোনা।

মহম্মদবাজারে মোট কত কোটি টাকার নগদ-সোনা বাজেয়াপ্ত হল? রাতে সর্বশেষ তথ্য জানাল পুলিশ
  • ২৯ জুলাই, ২০২৬ ২৩:১৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূমের মহম্মদ বাজারে পুলিশি অভিযানে উদ্ধার হলো  প্রায় ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ এবং ১৫ কেজি সোনা। এমনটাই জানালেন জেলার পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ। বুধবার রাত পৌনে এগারোটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য দেন তিনি। 

Advertisement

পুলিশ সুপার জানান,  গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে মহম্মদবাজারের দেউচার বাসিন্দা মিনার মণ্ডলের বাড়িতে হানা দিয়ে এই বিপুল পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হয়েছে। এই উদ্ধারের ঘটনায় যুক্তিসঙ্গত তথ্যের ভিত্তিতে আইন মেনে স্বচ্ছতার সাথে ভিডিওগ্রাফি করে তল্লাশি চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদে মিনার মণ্ডল স্বীকার করেছেন যে, তিনি বালি ও পাথর মাফিয়া মহম্মদ নজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সাথে যুক্ত থেকে এই অপরাধমূলক সিন্ডিকেট চালাতেন। উদ্ধার হওয়া বিপুল সম্পত্তি সেই কারবারেরই অংশ। পুলিশ নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করে প্রক্রিয়া জোরকদম চালিয়ে যাচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ