Bartaman Logo
১০ জুন, ২০২৬

৫০ হাজারে সদ্যোজাত বিক্রি, জড়িত আশাকর্মীদের একাংশ!

প্রশাসনের নাকের তলা দিয়ে রমরমিয়ে চলছে শিশু বিক্রির চক্র। তার সঙ্গে জড়িত রয়েছে আশাকর্মীদের একাংশও! ভয়াবহ অভিযোগ ডাবল ইঞ্জিন রাজ্য অসমে।

৫০ হাজারে সদ্যোজাত বিক্রি, জড়িত আশাকর্মীদের একাংশ!
  • ১৩ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

গুয়াহাটি: প্রশাসনের নাকের তলা দিয়ে রমরমিয়ে চলছে শিশু বিক্রির চক্র। তার সঙ্গে জড়িত রয়েছে আশাকর্মীদের একাংশও! ভয়াবহ অভিযোগ ডাবল ইঞ্জিন রাজ্য অসমে। পুলিস সূত্রে খবর, সম্প্রতি এক অবিবাহিত যুবতী (২২) শিবসাগর সিভিল হাসপাতালে সন্তানের জন্ম দেন। খবর পেয়েই হাসপাতালে যায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা। কোনওভাবেই সদ্যোজাতর হাত বদল করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়। তবে তা মানা হয়নি। ওই সদ্যোজাতকে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়। 

Advertisement

ঘটনায় অভিযোগ দায়ের করে শিশু সুরক্ষা ইউনিট। তদন্তে নেমে চাড়াইদেও জেলার এক সন্তানহীন দম্পতির কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস সূত্রে খবর, শিশু বিক্রিতে সক্রিয় ভূমিকা রেখেছিল শিবসাগরের আশাকর্মীদের একাংশ। এর আগেও একাধিকবার এধরনের শিশু বিক্রির অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। বারবার শিশু বিক্রির অভিযোগ সত্ত্বেও ওই আশাকর্মীদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেয়নি ডাবল ইঞ্জিন সরকার? কেনই বা এতদিন হাত গুটিয়ে বসেছিল পুলিস?  প্রশ্ন উঠছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ