চেন্নাই: মঙ্গলবার টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে রয়েছে তিনটি ম্যাচ। প্রথম খেলায় চেন্নাইয়ে মুখোমুখি হচ্ছে কানাডা ও নিউজিল্যান্ড। ডি গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে কিউয়িরা। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। পক্ষান্তরে কানাডা ২ ম্যাচে এখনও পয়েন্টের খাতা খুলতে ব্যর্থ। ফলে ব্ল্যাক-ক্যাপসদের কাছে এই ম্যাচ সুপার এইট নিশ্চিত করার সুযোগ। আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহিকে হারালেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোর ধাক্কা খেয়েছে তারা। আর তার বড় কারণ বোলারদের ব্যর্থতা। ম্যাট হ্যানরি, লকি ফার্গুসন, জ্যাকব ডাফিডের বড়ই সাধারণ মানের দেখিয়েছে সেই ম্যাচে। কানাডার বিরুদ্ধে ভুলত্রুটি শুধরে নিতে চাইবেন স্যান্টনাররা।



