মহিলাদের এএফসি’তে একদিনে দুই ম্যাচ কিশোর ভারতীতে
  • ২৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মরশুমে হাবাস ব্রিগেডের পাশাপাশি ইস্ট বেঙ্গলের মহিলা দলও এএফসি’র স্লট পেয়েছে। আগামী ১ নভেম্বর গ্রুপ লিগ শুরু। সব ম্যাচই হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। কিন্তু সুলঞ্জনা, ফাজিলাদের সূচি দেখে ম্যানেজমেন্টের চোখ চড়কগাছ। একই দিনে দুটো করে ম্যাচ আয়োজিত হবে। কিক অফের সময় দুপুর ২ টো ও রাত ৮ টা। কম সময়ে সংক্ষিপ্ত ফরম্যাটে ম্যাচ আয়োজন কতটা বিজ্ঞানসম্মত? বিশেষ করে মাঠের দফারফা হওয়ার সম্ভবনা প্রবল। গ্রুপ ‘বি’ তে ভিয়েতনামের হো চি মিন সিটি, উত্তর কোরিয়ার ৪.২৫ স্পোর্টস ক্লাব, দক্ষিণ কোরিয়ার হনচিয়ন কেএসপিওর সঙ্গেই রয়েছে ইস্ট বেঙ্গল। ১ নভেম্বর রাত ৮ টায় অ্যান্টনি অ্যান্ড্রুজ ব্রিগেডের সামনে হো চি মিন সিটি।

Advertisement