Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিশের গার্ডরেলের নয়া রং হলুদ-সাদা

নীল-সাদা আর নয়। পুলিশের গার্ড রেলের রং এখন থেকে হবে হলুদ-সাদা

পুলিশের গার্ডরেলের নয়া রং হলুদ-সাদা
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নীল-সাদা আর নয়। পুলিশের গার্ড রেলের রং এখন থেকে হবে হলুদ-সাদা। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে ইতিমধ্যেই গ্রামীণ এলাকার সমস্ত গার্ড রেলগুলিকে ওই নতুন রঙে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। পাশাপাশি, অতীতে গার্ডরেলগুলিতে বিভিন্ন বিজ্ঞাপন থাকত। এখন থেকে সেসব আর থাকবে না। হুগলি গ্রামীণ পুলিশের সদর দপ্তর সিঙ্গুরে। বুধবার সিঙ্গুরের রাস্তাতেই নতুন রঙের গার্ডরেল দেখা গিয়েছে। যদিও এনিয়ে পুলিশকর্তাদের কোনও বক্তব্য মেলেনি। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট নির্দেশের ভিত্তিতেই ওই পদক্ষেপ করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ