বহরমপুরে ভাগীরথীর তীরে গড়ে উঠছে নতুন মহিলা থানা
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রাজ্যে নারী সুরক্ষা ও ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে মহিলা থানাগুলিকে শক্তিশালী করে তুলছে সরকার। সেই ধারাবাহিকতা বজায় রেখে বহরমপুর শহরের ক্রমবর্ধমান প্রয়োজনকে গুরুত্ব দিয়ে মহিলা থানাকে আরও বড় ও আধুনিক রূপে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের ক্রমবর্ধমান জনসংখ্যা ও সময়ের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বহরমপুর মহিলা থানাকে আরও বড় ও আধুনিক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ভাগীরথীর পাড়ে। এই লক্ষ্যে ভাগীরথী নদীর তীরে সুবিশাল এলাকায় দ্রুতগতিতে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক থানা ভবন। গোরাবাজার ফাড়ি সংলগ্ন এই ভবনে পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিস ছিল। এবার এখানেই গড়ে তোলা হচ্ছে নতুন মহিলা থানা। 

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মুর্শিদাবাদ জেলা পুলিশ লাইনের ভিতরে মহিলা থানাটি পরিচালিত হচ্ছে, তার পরিসর বৃদ্ধি ও পরিষেবার মান উন্নত করার উদ্দেশ্যে থানাটি ভাগীরথীর ধারে স্থানান্তরের সিদ্ধান্ত। নতুন ভবনে তদন্তের জন্য অফিসারদের পৃথক ঘর, কাউন্সেলিংয়ের ব্যবস্থা, চাইল্ড কর্নার এবং প্রয়োজনীয় নানা সুবিধা রাখা হচ্ছে। 
সাধারণত যেকোনো হিংসা, হেনস্থা বা পারিবারিক নির্যাতনের শিকার হয়ে নারীরা যখন পুলিশের দ্বারস্থ হন, তখন তাদের জন্য একটি সহানুভূতিশীল ও সংবেদনশীল পরিবেশের প্রয়োজন হয়। বহরমপুরের নতুন মহিলা থানাটি ঠিক সেই কাজ করবে। 
জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরাও এই নতুন থানার গুরুত্ব নিয়ে বেশ আশাবাদী। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার শচীন মক্কার বলেন, বহরমপুরের মহিলা থানাটি বর্তমান জায়গা থেকে সরানো হচ্ছে। আরও সুন্দর ও বড় পরিসরে এই নতুন থানাটি তৈরি করার কাজ শুরু হয়েছে। জোর কদমে কাজ চলছে। সব ঠিকঠাক থাকলে জগদ্ধাত্রী পুজোর সময় ওই ভবনের হতে পারে।