Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তাজপুর বন্দর তৈরিতে নয়া দরপত্র

তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরি করতে নতুন দরপত্র ডাকার সিদ্ধান্ত নিল নবান্ন।

তাজপুর বন্দর তৈরিতে নয়া দরপত্র
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরি করতে নতুন দরপত্র ডাকার সিদ্ধান্ত নিল নবান্ন। ২০২২ সালে আদানি গ্রুপকে এই বন্দর তৈরির বরাত দিয়েছিল রাজ্য সরকার। আড়াই বছরের বেশি সময় কেটে যাওয়ার পরও বন্দর তৈরির কাজ শুরু হয়নি। ফলে সেই বরাত বাতিল করছে প্রশাসন।  ফের নতুন করে দরপত্র ডাকা হবে। প্রসঙ্গত, ২০২৩ সালের হিন্ডেনবার্গের রিপোর্টে শেয়ার বাজারে কারচুপির অভিযোগ ওঠে আদানি গ্রুপের বিরুদ্ধে। তারপর থেকেই তাজপুর বন্দর তৈরির কাজ কার্যত অনিশ্চিত হয়ে পড়ে। এর জেরে পুনরায় দরপত্র  ডাকার বিষয়টির ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। সেই মর্মে আইনি পরামর্শ নেয় রাজ্য সরকার। সূত্রের খবর, সোমবার মন্ত্রিসভার শিল্প, পরিকাঠামো এবং কর্মসংস্থান সংক্রান্ত কমিটির বৈঠকে আগের বরাত বাতিল করে নতুন দরপত্র ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের তরফে এই দরপত্র ডাকা হবে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত কাজও শুরু হয়েছে নবান্নে। জানা গিয়েছে, দুর্গাপুজোর আগেই যাতে নতুন কোনও সংস্থাকে বন্দর তৈরির বরাত দেওয়া যায় সেই লক্ষ্যেই পরবর্তী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে শীর্ষমহল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ