Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

নতুন প্রযুক্তির রোবটিক সার্জারি সিস্টেম

মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল নিয়ে এল অত্যাধুনিক পরবর্তী প্রজন্মের রোবটিক সার্জারি সিস্টেম। দেশে এইরকম আধুনিক প্রযুক্তির রোবটিক সার্জারি সিস্টেম এই প্রথম কোনও হাসপাতাল আনল।

নতুন প্রযুক্তির রোবটিক সার্জারি সিস্টেম
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল নিয়ে এল অত্যাধুনিক পরবর্তী প্রজন্মের রোবটিক সার্জারি সিস্টেম। দেশে এইরকম আধুনিক প্রযুক্তির রোবটিক সার্জারি সিস্টেম এই প্রথম কোনও হাসপাতাল আনল। এক প্রেস বিবৃতিতে এমনই দাবি করেছে তারা। পাশাপাশি জানিয়েছে, নিখুঁত অপারেশনের পাশাপাশি নিরাপদ অপারেশনকেও গুরুত্ব দেবে এই সিস্টেম। এই রোবটিক সার্জারি সিস্টেমের গুণই হল অপারেশনকালে রোগীর কম রক্তপাত হয়। রোগী কম দিন  হাসপাতালে থাকেন। এটি ইতিমধ্যেই রেড ডট এবং সুপার এআই লিডার অ্যাওয়ার্ড পেয়েছে। এতে রয়েছে থ্রিডি-এইচডি দেখার ব্যবস্থা, অস্ত্রোপচার চলাকালীন যেকোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মাল্টি আর্ম প্রযুক্তি। শুধু তাই নয়, ৫ হাজার কিমি দূরত্বের মধ্যে টেলিসার্জারিতেও পোক্ত এই রোবট। হাসপাতালের চেয়ারপার্সন টিনা অম্বানি বলেন, ‘একদিকে মানুষের দক্ষতা-অভিজ্ঞতা, অন্যদিকে রোবটের প্রযুক্তি—দুইয়ের এক নতুন যুগলবন্দির সূচনা হল।’     

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ