Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নতুন দলকে পর্যাপ্ত সময় দিতে হবে: হরভজন সিং

টেস্ট ক্রিকেট থেকে সদ্য অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলির মত ম্যাচ উইনার। এমন কঠিন পরিস্থিতিতে ইংল্যান্ড সফরের জন্য তরুণদের নিয়ে গড়া দলেই আস্থা রাখছে বিসিসিআই।

নতুন দলকে পর্যাপ্ত সময় দিতে হবে: হরভজন সিং
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: টেস্ট ক্রিকেট থেকে সদ্য অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলির মত ম্যাচ উইনার। এমন কঠিন পরিস্থিতিতে ইংল্যান্ড সফরের জন্য তরুণদের নিয়ে গড়া দলেই আস্থা রাখছে বিসিসিআই। তাই বলা যেতে পারে, নেতা শুভমান গিলের হাত ধরে ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে চলেছে। এই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের মন্তব্য, ‘বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাতেই হবে। তবে আমার অনুরোধ, শুধু ইংল্যান্ড সফর দিয়েই দলের ক্রিকেটার ও অধিনায়ককে যেন বিচার না করা হয়। তাদের আরও সময় দিলে আগামী দিনে সুফল পাওয়া যাবে।’

Advertisement

ইংল্যান্ড সফর কতটা কঠিন তা বেশ জানেন হরভজন। তাই ভাজ্জি বলেন, ‘কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে গিল ও তার দলের জন্য। এই সিরিজ থেকে তারা অনেক কিছু শিখবে, যা ভবিষ্যতে কাজে দেবে। তাই ফল যাই হোক, আরও কয়েকটা সিরিজ ক্রিকেটারদের উপর আস্থা রাখা উচিত বোর্ডের।’

Advertisement
সম্পর্কিত সংবাদ