Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলে সারপ্লাস ট্রান্সফারে নয়া নিয়ম প্রকাশ

স্কুলশিক্ষক ও শিক্ষাকর্মীদের সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে নয়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) প্রকাশ করল স্কুলশিক্ষা দপ্তর।

স্কুলে সারপ্লাস ট্রান্সফারে নয়া নিয়ম প্রকাশ
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলশিক্ষক ও শিক্ষাকর্মীদের সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে নয়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) প্রকাশ করল স্কুলশিক্ষা দপ্তর। নয়া নিয়মে প্রাথমিক স্কুলে বদলির ক্ষেত্রে প্রথম বাছাই হবেন বয়সে নবীন শিক্ষক বা শিক্ষাকর্মী। আগের স্কুলেই থেকে যাওয়ার সুযোগ দেওয়া হবে অপেক্ষাকৃত প্রবীণ শিক্ষক বা শিক্ষাকর্মীকে। তবে প্রবীণ কেউ আগ্রহী হলে তিনিও বদলির সুযোগ পাবেন। মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে সাবজেক্ট টিচার একজন থাকলে তাঁকে বদলি না করার চেষ্টা করা হবে। একাধিক সাবজেক্ট টিচার থাকলে বিবেচ্য হবেন বয়সে ছোটো শিক্ষক। প্রাথমিকের প্রধান শিক্ষকরা বদলির আওতায় নেই। শিক্ষকদের নতুন স্কুলের মধ্যে যে কোনো তিনটি বেছে নেওয়ার সুযোগ দেওয়ার কথা আগেই বলা হয়েছিল। তবে তিনটি স্কুলে যদি শূন্যপদ না থাকে, তাহলে ডিআই বা ডিপিএসসি চেয়ারম্যান তাঁদের যে স্কুলে পাঠাবেন, সেটিই চূড়ান্ত হবে। আপগ্রেডেড (উচ্চ প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত) বহু স্কুলে অনুমোদিত শিক্ষক পদ নেই। বাড়তি শিক্ষকদের সেই স্কুলে বদলির সুযোগও রাখা হয়েছে নয়া নিয়মে। পড়ুয়াশূন্য যেসব স্কুল থেকে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীই তুলে নেওয়া হবে, সেগুলির দায়িত্ব নেবেন সংশ্লিষ্ট এসআইরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ