Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নতুন নিয়োগ প্রক্রিয়া: ২০২২ টেট উত্তীর্ণ প্রার্থীদের বয়স ছাড়ের আবেদন খারিজ

২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়স ছাড়ের সুযোগ দেওয়ার দাবিতে মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

নতুন নিয়োগ প্রক্রিয়া: ২০২২ টেট উত্তীর্ণ প্রার্থীদের  বয়স ছাড়ের আবেদন খারিজ
  • ২৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়স ছাড়ের সুযোগ দেওয়ার দাবিতে মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মামলায় দাবি ছিল, ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের বয়সসীমায় ছাড় দিয়ে ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হোক। মামলায় আবেদনকারী প্রার্থীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ছিল, এর আগেও আদালত এই ধরনের একটি মামলায় ২০১৭ সালের প্রার্থীদের ক্ষেত্রে ছাড় দিয়েছিল। এবার ২০২২ সালের প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হোক। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি ছিল, মামলায় এই বিষয়ে ২০১৬ সালের আইনকে চ্যালেঞ্জ করা হয়নি। ফলে ওই আইনে কোনওভাবেই হস্তক্ষেপ করা যায় না। এই যুক্তির ভিত্তিতেই মামলাকারীদের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ