Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রতিভার নতুন ছবি

‘লাপাতা লেডিজ’ ছবির হাত ধরে চর্চার কেন্দ্রে অভিনেত্রী প্রতিভা রত্না। এবার নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, এই ছবিতে রোহিত শ্রফের বিপরীতে কাজ করবেন প্রতিভা।

প্রতিভার নতুন ছবি
  • ১০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘লাপাতা লেডিজ’ ছবির হাত ধরে চর্চার কেন্দ্রে অভিনেত্রী প্রতিভা রত্না। এবার নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, এই ছবিতে রোহিত শ্রফের বিপরীতে কাজ করবেন প্রতিভা। এছাড়াও কাস্টিংয়ে রয়েছেন জনপ্রিয় ইউটিউবার তথা অভিনেতা ভুবন বাম, জেসন শাহ। নিখিল আদবানি পরিচালিত ছবিটির নাম ‘দ্য রেভোলিউশনারিজ’। ভারতের স্বাধীনতা সংগ্রামের অজানা নানা কাহিনির উপর ফোকাস করছে ছবিটি। আগামী বছর ওটিটিতে মুক্তি পাবে ছবিটি। এই ছবির শ্যুটিংয়ের পাশাপাশি আরও বেশ কয়েকটি সিনেমার স্ক্রিপ্ট শুনতে ব্যস্ত নায়িকা। তাঁর হাতে কঙ্কনা সেন শর্মার সঙ্গে একটি কাজও রয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ