Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নাট বল্টুর নতুন ছবি

নাট বল্টুর একের পর এক অ্যাডভেঞ্চার পছন্দ করেছেন দর্শক। ফের নতুন চমক। জনপ্রিয় জুটির নতুন একটি ছবি মুক্তি পেতে চলেছে। সঙ্গে থাকছে নতুন চরিত্র ‘চিমটি’ও।

নাট বল্টুর নতুন ছবি
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• নাট বল্টুর একের পর এক অ্যাডভেঞ্চার পছন্দ করেছেন দর্শক। ফের নতুন চমক। জনপ্রিয় জুটির নতুন একটি ছবি মুক্তি পেতে চলেছে। সঙ্গে থাকছে নতুন চরিত্র ‘চিমটি’ও। ছবির নাম ‘চিতার গুহায় নাট বল্টু’। আধুনিক থ্রি ডি অ্যানিমেশন প্রযুক্তিতে নির্মিত সিনেমাটি দেখা যাবে আগামী ১২ অক্টোবর, দুপুর ১টায়। সোনি আট চ্যানেলে। দুই অভিন্ন হৃদয় বন্ধুর গল্প বলবে এই ছবি। সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার ও বিজনেস হেড (মুভিজ, রিজিওনাল, এফটিএ, ইনফোটেনমেন্ট) তুষার শাহ বলেন, ‘সোনি আট সবসময়ই এমন গল্প দেখানোর চেষ্টা করে যা দর্শকের ভালো লাগে, পরিবারের সকলে মিলে দেখা যায়। নাট বল্টু-র প্রথম সিনেমার সাফল্যে আমরা খুশি। এবার ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবিটি মুক্তি পাচ্ছে। আশা করি, এটাও দর্শকের ভালোবাসা পাবে।’  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ