Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

নব নালন্দার অনুষ্ঠান

১৯৯৬ সাল থেকে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে নব নালন্দার ঐতিহ্যবাহী রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান। এ বছরও তার অন্যথা হল না

নব নালন্দার অনুষ্ঠান
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

১৯৯৬ সাল থেকে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে নব নালন্দার ঐতিহ্যবাহী রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান। এ বছরও তার অন্যথা হল না। কবিগুরুর জন্মদিনে নজরুল মঞ্চে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হল ‘রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান’। অংশগ্রহণে নব নালন্দার পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিল্প সংস্কৃতি জগতের বিশিষ্ট জনেরা ছিলেন। এদিন একক উপস্থাপনায় ছিলেন প্রণতি ঠাকুর, ব্রততী বন্দ্যোপাধ্যায়, অলোক রায় চৌধুরী, সুদীপ্ত রায় প্রমুখ। নব নালন্দার অগণিত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের পরিবেশনায় ছিল নৃত্যগীতি আলেখ্য ‘পুরাতন প্রাণের টানে’। এসরাজে রবীন্দ্রসঙ্গীত পরিচালনা করেন সন্দীপ সেনগুপ্ত। মানবতার মুক্তধারা অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, সম্মেলন গান পরিচালনায় শ্রাবণী সেন মিউজিক অ্যাকাডেমি। ‘আমার রবীন্দ্রনাথ’ নিবেদনে ছিলেন শ্রাবণী সেন, শত কন্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিচালনায় ছিলেন শোভন গঙ্গোপাধ্যায়। গীতাঞ্জলির গান পরিচালনায় ছিলেন মনোজ মুরলী নায়ার ও দেবলীনা কুমার। রবির প্রেমে অনুষ্ঠানটি নিবেদনে ছিলেন মনোময় ভট্টাচার্য। সুদূরের পিয়াসি অনুষ্ঠানটি নিবেদনে ছিলেন দুর্নিবার সাহা। রবিঠাকুরের ঝুলি নৃত্যগীতি আলেখ্য পরিবেশনায় ছিল নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন অরিজিৎ মিত্র।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ