Bartaman Logo
১০ জুন, ২০২৬

কেন্দ্র-রাজ্য গোয়েন্দা বার্তা আদানপ্রদানে জোর, নতুন মাল্টি এজেন্সি সেন্টার চালু

কেন্দ্র-রাজ্য গোয়েন্দা বার্তা আদানপ্রদানে জোর, নতুন মাল্টি এজেন্সি সেন্টার চালু
  • ১৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চারজন জঙ্গি পহেলগাঁওতে এসে ২৬ জন পর্যটককে হত্যা করে অনায়াসে পালিয়ে গেল। ২৫ দিন পরও তাদের খুঁজে পাওয়া যায়নি। পহেলগাঁও এবং অপারেশন সিন্দুরের পর থেকে প্রায় নিত্যদিন জম্মু ও কাশ্মীরে জঙ্গি বনাম নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হচ্ছে। সফল হচ্ছে ভারতীয় সেনা ও আধা সেনা। নিকেশ করা হচ্ছে একের পর এক জঙ্গিকে। কিন্তু এসবের আড়ালে প্রশ্ন থেকেই গিয়েছে যে, ভরা পর্যটন মরশুমে জঙ্গি হামলার আগাম সংকেত কেন পেল না গোয়েন্দা বাহিনী? গোয়েন্দার ব্যর্থতার কথা সর্বদলীয়  বৈঠকেও স্বীকার করেছে ভারত সরকার। তা থেকে শিক্ষা নিল কেন্দ্র। কেন্দ্র ও রাজ্যের মধ্যে গোয়েন্দা বার্তার আদানপ্রদানে জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ল঩ক্ষ্যে আরও শক্তিশালী করা হচ্ছে মাল্টি এজেন্সি সেন্টারকে। শুক্রবার নতুন এক মাল্টি এজেন্সি সেন্টার চালু হয়েছে দিল্লিতে। সেটির মাধ্যমে রাজ্য পুলিস, রাজ্য গোয়েন্দা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মধ্যে সংযোগ আরও জোরদার করা হবে। 

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘অপারেশন সিন্দুরের সময়ও সামরিক বাহিনীর চুড়ান্ত সাফল্যের পিছনে অন্যতম কারণ ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির নিখুঁত বার্তা। এই মাল্টি এজেন্সি সেন্টার আরও আধুনিক সাজে সজ্জিত হবে।’ অর্থাৎ, আগামী দিনে রাজ্যের বার্তা যাতে কেন্দ্র আরও বেশি করে পায় এবং কেন্দ্রীয় গোয়েন্দার অ্যালার্টও রাজ্যের কাছে স্পষ্ট করে নিয়মিত পৌঁছয় সেই প্রক্রিয়া চালু হবে। ২০০১ সালে প্রথম চালু হয়েছিল মাল্টি এজেন্সি সেন্টার। মুম্বই হামলার পর ২০০৮ সালে এই ব্যবস্থা সম্পূর্ণ ঢেলে সাজা হয়। এবার এই সেন্টারের মাধ্যমে সম্পূর্ণ অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশ্বমানের উপকরণ নিয়ে তৈরি থাকবে ভারতের গোয়েন্দা বাহিনী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ