Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বঙ্গোপসাগরে আজ আবার নতুন নিম্নচাপ, রাজ্যে প্রভাব অনিশ্চিত

আজ শুক্রবার বঙ্গোপসাগরে ফের একটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইতিমধ্যে দক্ষিণ আন্দমান সাগর এবং তার লাগোয়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

বঙ্গোপসাগরে আজ আবার নতুন নিম্নচাপ, রাজ্যে প্রভাব অনিশ্চিত
  • ২৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ শুক্রবার বঙ্গোপসাগরে ফের একটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইতিমধ্যে দক্ষিণ আন্দমান সাগর এবং তার লাগোয়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটির প্রভাবে আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। প্রাথমিকভাবে নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আরও শক্তি বৃদ্ধি করবে। এটি গভীর নিম্নচাপে পরিণত হবে, এমন ইঙ্গিতও দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে এটির প্রভাব পশ্চিমবঙ্গ বা তার লাগোয়া এলাকায় আদৌ পড়বে কি না কিংবা পড়লেও তা কতটা, সেই ব্যাপারে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার কিছু জানায়নি। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, এই নিম্নচাপটির  গতিপ্রকৃতি দু-একদিনের মধ্যে আরও পরিষ্কার হলে বোঝা যাবে, পশ্চিমবঙ্গের উপর এর কোনও প্রভাব পড়বে কি না। 

Advertisement

আপাতত আগামী পাঁচদিন এরাজ্যের জন্য কেবিশেষ সতর্কতা নেই। আগামী মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছে। সোমবার দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টি হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ