Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

দুই নদীর গতিপথ আটকে সৃষ্টি নয়া হ্রদের, ৭২ ঘণ্টায় ফের হড়পা বানের আশঙ্কা

ভোটেকোশী নদীর তাণ্ডবে বুধবার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের একাধিক জেলা। এরইমধ্যে নতুন করে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। চীনের প্রশাসনের পূর্বাভাস, আগামী তিনদিন বা ৭২ ঘণ্টার মধ্যে নেপাল সীমান্তের কাছে একটি ‘ব্যারিয়ার লেক’ ভেঙে যেতে পারে।

দুই নদীর গতিপথ আটকে সৃষ্টি নয়া হ্রদের, ৭২ ঘণ্টায় ফের হড়পা বানের আশঙ্কা
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাঠমাণ্ডু: ভোটেকোশী নদীর তাণ্ডবে বুধবার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের একাধিক জেলা। এরইমধ্যে নতুন করে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। চীনা প্রশাসনের পূর্বাভাস, আগামী ৭২ ঘণ্টার মধ্যে নেপাল সীমান্তের কাছে একটি ‘ব্যারিয়ার লেক’ ভেঙে পড়তে পারে। ইতিমধ্যেই নেপালের বিদেশ মন্ত্রককে বিষয়টি জানিয়েছে জিনপিং সরকার। 

Advertisement

সাধারণত, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই ধরনের হ্রদ তৈরি হয়। চীনের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি সূত্রে খবর, চোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর সংযোগস্থলে হ্রদটি তৈরি হয়েছে। ভারী বৃষ্টি ও হড়পা বানের জেরে নদী দু’টির গতিপথের একাংশ রুদ্ধ হয়ে বাঁধের মতো তৈরি হয়েছে। ফলে সেখানে তৈরি হয়েছে ব্যারিয়ার লেক। বৃহস্পতিবার সকালেই সেখানে প্রায় ২০ লক্ষ কিউবিক মিটার জল ভরে গিয়েছে। ইতিমধ্যে সেটি মুখ পর্যন্ত ভরে গিয়েছে। আগামী তিনদিনে আরও ৩০ লক্ষ কিউবিক মিটার জল জমতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে হ্রদ ভেঙে ফের হড়পা বানের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে চীনের জলসম্পদ মন্ত্রক। তারা জানিয়েছে, বন্যার কথা মাথায় রেখে একাধিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তৈরি রয়েছে উদ্ধারকারী দলও। এদিকে, এরইমধ্যে ভোটেকোশী ও ত্রিশূলী নদীর তিরবর্তী অঞ্চলে ফের বন্যা সতর্কতা জারি করেছে নেপালের ফ্লাড ফোরকাস্টিং ডিভিশন। সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলেছে প্রশাসন।

Advertisement
সম্পর্কিত সংবাদ