Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

নতুন এইচপিভি টিকা

সম্প্রতি সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তরফে এইচপিভি ভাইরাস এবং ওই ভাইরাসজনিত ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে শহরে আয়োজিত হল কংকার এইচপিভি অ্যান্ড ক্যান্সার কনক্লেভ ২০২৫।

নতুন এইচপিভি টিকা
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সম্প্রতি সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তরফে এইচপিভি ভাইরাস এবং ওই ভাইরাসজনিত ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে শহরে আয়োজিত হল কংকার এইচপিভি অ্যান্ড ক্যান্সার কনক্লেভ ২০২৫। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ জয়দীপ চৌধুরি, ডাঃ অভিজিত্‍ সরকার, গাইনিকোলজিক্যাল ক্যান্সার সার্জেন ডাঃ দীপান্বিতা বন্দ্যোপাধ্যায়, গাইনিকোলজিস্ট ডাঃ বাসব মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট চিকিত্ক। চিকিত্‍সকরা জানান, পুরুষ ও নারী উভয়েই এইচপিভি ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। ঘনিষ্ঠ শারীরিক সম্পর্ক থেকে পুরুষের দ্বারা সঙ্গিনী আক্রান্ত হয় এইচপিভি ভাইরাস দ্বারা। এইচপিভি ভাইরাস থেকে মেয়েদের সার্ভাইক্যাল, ভ্যাজাইনাল, ভালভার, অ্যানাল, অরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, জেনাইটাল ওয়ার্টস হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে পুরুষ দেহে দেখা দিতে পারে পিনাইল, অ্যানাল, অরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার সহ জেনাইটাল ওয়ার্টস হওয়ার আশঙ্কা। চিকিত্সকরা আরও বলেন, এইচপিভি ভাইরাসের বিরুদ্ধে রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি সিরামের টিকা। প্রাথমিকভাবে ৯ থেকে ১৪ বছর বয়সের ছেলে মেয়ে উভয়েই এই ভ্যাকসিন নিতে পারে। এক্ষেত্রে দুটি ডোজ যথেষ্ট। এরপর ১৫ থেকে ২৬ বছর বয়সেও পুরুষ-নারী উভয়েই ভ্যাকসিন নিতে পারেন। তবে নিতে হয় তিনটি ডোজ। টিকা নেওয়া থাকলে এইচপিভি ভাইরাস আক্রমণকে প্রতিহত করা যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ