Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

কিডনি চিকিৎসার নয়া হাসপাতাল শহরে

কলকাতার বুকে চালু হল সুলভ মূল্যে কিডনির চিকিৎসা। সৌজন্যে শম্পা বোস মেমোরিয়াল চ্যারিটেবল রেনাল হাসপাতাল।

কিডনি চিকিৎসার  নয়া হাসপাতাল শহরে
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• কলকাতার বুকে চালু হল সুলভ মূল্যে কিডনির চিকিৎসা। সৌজন্যে শম্পা বোস মেমোরিয়াল চ্যারিটেবল রেনাল হাসপাতাল। কর্তৃপক্ষের দাবি, এখানে সাশ্রয়ী মূল্যে কিডনির সমস্ত ধরনের চিকিৎসা হয় একই ছাদের তলায়। কিডনি কেয়ার সোসাইটি-র তত্ত্বাবধানে পূর্ব কলকাতায় সায়েন্স সিটির উল্টোদিকে তৈরি হল এই নতুন হাসপাতাল। বাণিজ্য জগতের অন্যতম ব্যক্তিত্ব প্রয়াত স্বপনসাধন বোস (টুটু বোস) স্বপ্ন দেখেছিলেন এমনই এক হাসপাতালের। স্ত্রী শম্পা বোস কিডনির অসুখে আক্রান্ত ছিলেন। তাই সংকল্প করেন, শহরে চালু করতে হবে এমনই এক হাসপাতাল, যেখানে সকল কিডনির রোগীরা স্বল্পমূল্যে কিডনির রোগের সব ধরনের চিকিৎসা পাবেন। কিডনি কেয়ার সোসাইটির প্রেসিডেন্ট ডাঃ প্রতিম সেনগুপ্ত জানিয়েছেন, ‘এটি স্বয়ংসম্পূর্ণ ৫০ বেডের একটা হাসপাতাল হিসেবে কাজ শুরু করেছে। রয়েছে ১৭ বেডের ডায়ালিসিস ইউনিটও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ