Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খড়গপুর আইআইটির নয়া ডিরেক্টর

খড়্গপুর আইআইটির নতুন ডিরেক্টর হলেন প্রফেসর সুমন চক্রবর্তী

খড়গপুর আইআইটির নয়া ডিরেক্টর
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খড়্গপুর আইআইটির নতুন ডিরেক্টর হলেন প্রফেসর সুমন চক্রবর্তী। তিনি আগে আইআইটিরই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ার প্রফেসর ছিলেন। সুমনবাবু অ্যানিমিয়া, ক্যান্সার থেকে কোভিডের মতো রোগের দ্রুত এবং কম খরচে শনাক্তকরণের জন্য বহনযোগ্য ডিজিটাল মেশিন আবিষ্কার করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন ছাত্র বেঙ্গালুরুর আইআইএস থেকে মাস্টার অব ইঞ্জিনিয়ারিং (এমই) করেন এবং বর্তমানে তিনি স্যার জেসি বোস ন্যাশনাল ফেলো। ১৯৯৭ সালে গেট পরীক্ষায় তিনি প্রথম হয়েছিলেন। ইনফোসিস পুরস্কার, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার, জাতীয় শিক্ষক সম্মানের মতো নানা সম্মানে ভূষিত সুমন চক্রবর্তীকে এই বছরের মার্চ মাসেই ইউনেস্কোর ‘২০২৬ টিডব্লুএএস’ পুরস্কার দেওয়া হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর বর্তমানকে ফোনে তিনি জানান, ডিরেক্টর হতে পেরে ভালো লাগছে। তবে দায়িত্বও বৃদ্ধি পেল। ২০০২ সালে আইআইটিতে যোগ দিয়েছিলাম। এই প্রতিষ্ঠানকে শিক্ষায় এবং গবেষণায় আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য। 

Advertisement
সম্পর্কিত সংবাদ