Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাসবিহারীর ৮৮ নম্বর ওয়ার্ডে নতুন বুস্টার পাম্পিং স্টেশন

রাসবিহারী অঞ্চলে কলকাতা পুরসভার ৮৮ নম্বর ওয়ার্ড। গোটা অঞ্চলে সেভাবে জলের সমস্যা না থাকলেও বিক্ষিপ্তভাবে কয়েকটি এলাকায় সমস্যা রয়েছে।

রাসবিহারীর ৮৮ নম্বর ওয়ার্ডে নতুন বুস্টার পাম্পিং স্টেশন
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাসবিহারী অঞ্চলে কলকাতা পুরসভার ৮৮ নম্বর ওয়ার্ড। গোটা অঞ্চলে সেভাবে জলের সমস্যা না থাকলেও বিক্ষিপ্তভাবে কয়েকটি এলাকায় সমস্যা রয়েছে। জলের চাপও কম। তাই জলের জোগান পর্যাপ্ত করতে এবং জলের চাপ বৃদ্ধিতে ওখানকার সাধু তারাচরণ রোডে একটি বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করা হবে। সম্প্রতি সেই পাম্পিং স্টেশনের শিলান্যাস করেন মেয়র ফিরহাদ হাকিম ও সাংসদ মালা রায়। কলকাতা দক্ষিণের সাংসদ তথা কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় এই ওয়ার্ডের কাউন্সিলারও। মালা রায় বলেন, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে পানীয় জলের সমস্যা ছিল। এই বুস্টার পাম্পিং স্টেশন হয়ে গেলে সেই সমস্যাও আর থাকবে না। এখানে গার্ডেনরিচ জল প্রকল্প থেকে পরিশুদ্ধ জল সরবরাহ করা হবে। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ