Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার শ্যামাপ্রসাদের নামে নামাঙ্কিত নয়া ব্যাকটেরিয়া

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবিষ্কার করেছেন নতুন ব্যাকটেরিয়া 'মাইক্রো মনোসপরা শ্যামাপ্রসাদী', যা অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহৃত হবে। বিস্তারিত পড়ুন।

এবার শ্যামাপ্রসাদের নামে  নামাঙ্কিত নয়া ব্যাকটেরিয়া
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: নিজেদের সাফল্যকে এবার দুই মনীষীর নামে লিপিবদ্ধ করতে চলেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দু’টি নতুন সয়েল ব্যাকটেরিয়ার প্রজাতি আবিষ্কার করেছেন। একটি মাইক্রো মনোসপরা এবং দ্বিতীয়টি স্টেপটোমাইসিস। এরমধ্যে মাইক্রো মনোসপরা ব্যাকটেরিয়াটির নতুন প্রজাতিটির নাম দেওয়া হয়েছে ‘মাইক্রো মনোসপরা শ্যামাপ্রসাদী’। যেটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করে রাখা হয়েছে। এটি বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। দ্বিতীয় আবিষ্কৃত নতুন ব্যাকটেরিয়ার প্রজাতি স্টেপটোমাইসিস আগামীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে রাখা করা হতে পারে। এটিও অ্যান্টিবায়োটিক তৈরির ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজনীয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ পালন অনুষ্ঠানের সময় এই তথ্য প্রকাশ করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্ণব সেন। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, দীর্ঘ কয়েকমাস বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি ও সেরিকালচার বিভাগ এ নিয়ে গবেষণা চালায়। এর মধ্যে সেরিকালচার বিভাগের সহযোগী অধ্যাপক অমিতকুমার মণ্ডল, মাইক্রোবায়োলজি বিভাগ থেকে ছিলেন অধ্যাপক প্রদীপ কুমার দাস মহাপাত্র, সেরিকালচার বিভাগের তিন অনুষদ সদস্য—দেবনির্মাল্য গঙ্গোপাধ্যায়, আব্দুল সাদাত এবং তন্ময় চৌধুরী এই গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং গবেষকদের মতে, এই সম্পূর্ণ উদ্যোগটির মূল ভাবনা ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্ণব সেনের। গবেষকদের বক্তব্য, তুঁতগাছের মূলের চারপাশের সক্রিয় মাটির অংশ থেকে এই নতুন প্রজাতি মাইক্রো মনোসপরাটিকে পৃথক করা হয়েছে। এটি বাংলার সেই মাটির প্রতিনিধিত্ব করে, যা রক্ষার জন্য শ্যামাপ্রসাদ আজীবন সংগ্রাম করেছিলেন। তুঁতগাছের মূলের মাটি থেকে এই ব্যাকটেরিয়া আবিষ্কার তাঁর অবদানের প্রতি এক অনন্য বৈজ্ঞানিক শ্রদ্ধাঞ্জলি।   ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ