Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘দিদির দূত’ অ্যাপে এবার নতুন সংযোজন, বছরভর কর্মসূচির রূপরেখা তৃণমূলের

‘দিদির দূত’ অ্যাপে এবার  নতুন সংযোজন, বছরভর কর্মসূচির রূপরেখা তৃণমূলের
  • ১৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ভূতুড়ে ভোটার’ চিহ্নিত করতে রাজ্যজুড়ে লাগাতার কর্মসূচি নিয়ে চলেছে তৃণমূল। তবে এক-দু’দিনের জন্য নয়, বছরভর এই কর্মসূচি অব্যাহত রাখতে এবার রাজ্যের শাসক দল প্রযুক্তির সাহায্য নিচ্ছে। আর তার জন্য ‘দিদির দূত’ অ্যাপকে আনা হচ্ছে নতুন ফরম্যাটে। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই তৃণমূলের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। 

Advertisement

একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ডের বিষয়টি সর্বপ্রথম জনসমক্ষে আনে তৃণমূল। এই ইস্যুতে লাগাতার আন্দোলন করে নির্বাচন কমিশনের উপর চাপ ক্রমশ বাড়াচ্ছে জোড়াফুল শিবির। সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ভোটার কার্ড নিয়ে একদিন বা দু’দিনের জন্য আন্দোলন করে থেমে গেলে হবে না। বছরভর কর্মসূচি গ্রহণ করতে হবে।’ সেই সঙ্গে এবার তৃণমূলের পরামর্শদাতা সংস্থা ‘আইপ্যাক’-এর তরফে জেলায় জেলায় চলছে প্রস্তুতি শিবির। দলীয় সূত্রে জানা গিয়েছে, ‘দিদির দূত’ অ্যাপটির আধুনিকীকরণ করা হচ্ছে। এই অ্যাপ কাজে লাগিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা যাবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। ভোটার তালিকা সংক্রান্ত কোনও অভাব-অভিযোগ বা সমস্যা থাকলে তা শুনবেন এবং সুরাহার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবেন তৃণমূল কর্মীরা। চলতি মাসের মাঝামাঝি নাগাদ কর্মসূচিটি শুরু করে দিতে চায় তৃণমূল। বিভিন্ন কর্মসূচির ছবি, ভিডিও ‘দিদির দূত’ অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। নানাবিধ বিষয়ে আলাপ আলোচনাও করা যাবে অ্যাপের সূত্র ধরে। সংযোজিত হচ্ছে একাধিক নয়া বৈশিষ্ট্য। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ