Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

নেদারল্যান্ডসের দল ঘোষিত

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। মেগা আসরের জন্য বুধবার স্কোয়াড ঘোষণা করল নেদারল্যান্ডস। দলে ১৫ জন প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার রয়েছেন।

নেদারল্যান্ডসের দল ঘোষিত
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমস্টারডাম: দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। মেগা আসরের জন্য বুধবার স্কোয়াড ঘোষণা করল নেদারল্যান্ডস। দলে ১৫ জন প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম ভার্জিল ফন ডিক, কডি গাকপো, নাথান আকে, মিকি ফন ডে ভন প্রমুখ। এছাড়া রয়েছেন বার্সেলোনার ফ্র্যাঙ্কি ডে জংও। তবে লিভারপুলের জেরেমি ফ্রিমপংকে দলে রাখেননি কোচ রোনাল্ড কোম্যান। পরিবর্তে দলে নিয়েছেন আর্সেনালের জুরিয়েন টিম্বারকে। উল্লেখ্য, বিশ্বকাপে তিনবারের রানার্স-আপ নেদারল্যান্ডস। ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাই-ব্রেকারে আর্জেন্তিনার কাছে হেরেছিল ডাচরা। তবে ব্যর্থতা ঝেড়ে ফেলে গত দেড় বছর কোম্যানের প্রশিক্ষণে দুরন্ত ছন্দে কমলা জার্সিধারীরা। বাছাই পর্বে অপরাজিত থেকে টুর্নামেন্টের টিকিট নিশ্চিত করেছে রোনাল্ড কোম্যানের দল। এবার মেগা আসরে চমক দিতে তৈরি ফ্র্যাঙ্কি ডে জংরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ