Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপ বাছাই পর্বে হাঙ্গেরির বিরুদ্ধে গোলের খোঁজে রোনাল্ডো, সহজ জয় নেদারল্যান্ডস, পোল্যান্ডের

বিশ্বকাপ বাছাই পর্বে ডাচদের দাপট অব্যাহত। রবিবার ঘরের মাঠে ফিনল্যান্ডকে ৪-০ গোলে হারাল রোনাল্ড কোম্যানের ছেলেরা।

বিশ্বকাপ বাছাই পর্বে হাঙ্গেরির বিরুদ্ধে গোলের খোঁজে রোনাল্ডো, সহজ জয় নেদারল্যান্ডস, পোল্যান্ডের
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমস্টারডাম: বিশ্বকাপ বাছাই পর্বে ডাচদের দাপট অব্যাহত। রবিবার ঘরের মাঠে ফিনল্যান্ডকে ৪-০ গোলে হারাল রোনাল্ড কোম্যানের ছেলেরা। বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন ডনেল মালেন, ভার্জিন ফন ডিক, মেম্ফিস ডিপে ও কডি গাকপো। এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-জি’তে শীর্ষস্থান ধরে রেখেছে নেদারল্যান্ডস। সমসংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পোল্যান্ড। রবিবার লিথুয়ানিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় তারা। ম্যাচের দুই গোলদাতা যথাক্রমে সেবাস্তিয়ান সিজমানস্কি ও রবার্ট লিওয়ানডস্কি। গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পোল্যান্ড। সেই ম্যাচের ফলের উপর অনেকটাই নির্ভর করবে এই দু’দেশের সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জনের ভাগ্য।

Advertisement

দিনের অপর ম্যাচে জিব্রাল্টারকে ৩-০ গোলে হারাল ক্রোয়েশিয়া। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে টনি ফ্রুক, লুকা সুসিচ ও মার্টিন এরলিচ। এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ এল’তে শীর্ষস্থান ধরে রেখেছে ক্রোটরা। বাকি দু’টি ম্যাচের মধ্যে একটিতে জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে তারা। এদিকে, চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে প্লে-অফে খেলার আশা জোরালো করল ফারো আইল্যান্ড। মাত্র ৫৫ হাজার জনবসতিপূর্ণ এই দ্বীপপুঞ্জটি ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৩৬তম স্থানে রয়েছে। 
বিশ্বকাপ বাছাই পর্বের গত ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন রোনাল্ডো। এমনকী, আয়ারল্যান্ডের বিরুদ্ধে একেবারেই ছন্দে ছিলেন না পর্তুগিজ মহাতারকা। তবে সেই ব্যর্থতা ঝেড়ে মঙ্গলবার হাঙ্গেরির বিরুদ্ধে গোলে ফিরতে মরিয়া সিআরসেভেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ