Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীপুজোয় দীপাবলি উত্সবে মাতে নেতাজি ইয়ং স্পোর্টিং ক্লাব

অঘোরী মহাকাল তাণ্ডব প্রদর্শনীর মধ্য দিয়ে দীপাবলি উৎসব উদযাপন করতে চলেছে হেমতাবাদের নেতাজি ইয়ং স্পোর্টিং ক্লাব।

কালীপুজোয় দীপাবলি উত্সবে মাতে নেতাজি ইয়ং স্পোর্টিং ক্লাব
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মৃন্ময় বসাক, কালিয়াগঞ্জ: অঘোরী মহাকাল তাণ্ডব প্রদর্শনীর মধ্য দিয়ে দীপাবলি উৎসব উদযাপন করতে চলেছে হেমতাবাদের নেতাজি ইয়ং স্পোর্টিং ক্লাব। প্রতিবছর এই ক্লাব হেমতাবাদে নজরকাড়া দীপাবলি উৎসব করে। এবছর তাদের দীপাবলি উৎসবের ৩৫ তম বর্ষে। বাজেট ৭ লক্ষ টাকা।  

Advertisement

পুজো কমিটির সদস্য সাগর চৌধুরী বলেন, পুজো উপলক্ষ্যে এবছর চারদিনের  দীপাবলি উৎসব হচ্ছে। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। কলকাতা থেকে নামকরা শিল্পীরা এসে গান পরিবেশন করবেন। জেলার মধ্যে আমাদের অনুষ্ঠান দর্শকদের মধ্যে সাড়া ফেলে। অঘোরী মহাকাল তাণ্ডব প্রদর্শনী ও রোড শো করা হবে। পুজো কমিটির আরেক সদস্য উৎপল দাস বলেন, এখানে কালী মায়ের স্থায়ী মন্দির রয়েছে। সেখানেই প্রতিবছর প্রতিমা এনে পুজো করা হয়। ইতিমধ্যে শোভাযাত্রার মাধ্যমে পুরনো প্রতিমার নিরঞ্জন দেওয়া হয়েছে। কালীপুজোর রাতে নতুন প্রতিমা এনে পুজো দেওয়া হবে। সারাবছর দেবী প্রতিমা মন্দিরে রেখে পুজো করা হয়। মন্দির রং করে ফুল দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। উত্সবে বস্ত্র বিতরণ, গাছের চারা বিলি সহ বিভিন্ন সমাজসেবা মূলক কর্মসূচি রয়েছে। হেমতাবাদ সদর এলাকায় এই পুজো সবার নজর কাড়ে। এলাকার সবাই আগ্রহে থাকে। পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে শামিল হন এলাকার মানুষ। পুজোর আগে জোর প্রস্তুতি চলছে মন্দির প্রাঙ্গণে।  ক্লাবের সদস্যরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ