সংবাদদাতা, শীতলকুচি: আজ রবিবার সাতসকালে ভারী ট্রাকের চাপে ভেঙে পড়ল ফক্কোরের হাট-পঞ্চারহাট সড়কের দেওশাল সেতু। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সংবাদদাতা, শীতলকুচি: আজ রবিবার সাতসকালে ভারী ট্রাকের চাপে ভেঙে পড়ল ফক্কোরের হাট-পঞ্চারহাট সড়কের দেওশাল সেতু। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ইট বোঝাই একটি ট্রাক পারাপারের সময়ে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি। বরাত জোরে রক্ষা পান ট্রাক চালক। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুটি দুর্বল অবস্থায় ছিল। এর আগে ব্লক প্রশাসনের তরফে সেতুটিকে দুর্বল ঘোষণা করা হয়েছিল। তা সত্ত্বেও সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। দুর্বল সেতু দিয়ে কীভাবে ভারী ট্রাক চলাচল করছিল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। সেতুর উপর আটকে থাকা ট্রাকটি উদ্ধারের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। এই ঘটনার জেরে সেতু দিয়ে যান চলাচল ব্যাহত হয়েছে।