Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কিশোরীর শ্লীলতাহানি, অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের ভাইপো

সাতসকালে বাড়িতে ঢুকে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক তৃণমূল সদস্যের ভাইপোর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবারের সদস্যরা।

কিশোরীর শ্লীলতাহানি,  অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের ভাইপো
  • ৪ আগস্ট, ২০২৬ ১৫:৩২
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: সাতসকালে বাড়িতে ঢুকে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক তৃণমূল সদস্যের ভাইপোর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবারের সদস্যরা। 

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, বারুইপুর থানার মদারাট পঞ্চায়েত এর তৃণমূল সদস্য মোমিন পৈলানের ভাইপো আকাশ পৈলান দীর্ঘদিন ধরে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বিরক্ত ও উত্ত্যক্ত করত বলে অভিযোগ। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে আকাশ পৈলান ওই পরীক্ষার্থীর বাড়িতে ঢুকে তাকে শ্লীলতাহানি করে। অভিযোগ, ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী চিৎকার-চেঁচামেচি শুরু করলে তার মা পাশের বাড়ি থেকে ছুটে আসেন। পরে নাবালিকার মা বাড়ির ছাদে উঠতেই অভিযুক্ত আকাশ পৈলান তাঁর উপরও চড়াও হয় বলে দাবি পরিবারের। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে নাবালিকার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বারুইপুর থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ