Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের

ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের। জানা গিয়েছে, ১৫ জুন মধ্যরাত থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল। ২০২৪ সালের ৩ অক্টোবর এই নিয়ে নেপাল-ভারত-বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়।

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের। জানা গিয়েছে, ১৫ জুন মধ্যরাত থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল। ২০২৪ সালের ৩ অক্টোবর এই নিয়ে নেপাল-ভারত-বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়। চুক্তি অনুসারে ১৫ জুন থেকে ১৫ নভেম্বর অবধি বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে নেপাল। বাংলাদেশে বিদ্যুৎ যাবে ভারতের ৪০০ কিলোভোল্টের ট্রান্সমিশন লাইন দিয়ে। যা মুজফফরনগর-বহরমপুর-ভেরামারা পথে বিস্তৃত। এর জন্য ইউনিট প্রতি ৬.৪ মার্কিন সেন্ট নেপালকে দিচ্ছে বাংলাদেশে। ৫ বছরের জন্য নেপাল থেকে এই বিদ্যুৎ কিনছে বাংলাদেশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ