Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

সমাজমাধ্যমে ভুল মানচিত্র, ক্ষমা চাইল নেপাল এয়ারলাইন্স

মানচিত্র বিতর্কে অবশেষে ভারতের কাছে ক্ষমা চাইল নেপাল এয়ারলাইন্স। বুধবার বিমান সংস্থার একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি মানচিত্র পোস্ট করা হয়েছিল।

সমাজমাধ্যমে ভুল মানচিত্র, ক্ষমা চাইল নেপাল এয়ারলাইন্স
  • ১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাঠমান্ডু: মানচিত্র বিতর্কে অবশেষে ভারতের কাছে ক্ষমা চাইল নেপাল এয়ারলাইন্স। বুধবার বিমান সংস্থার একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি মানচিত্র পোস্ট করা হয়েছিল। সেটিতে জম্মু-কাশ্মীর ও লাদাখ দুই কেন্দ্রশাসিত অঞ্চলকেই পাকিস্তানের অংশ হিসাবে দেখানো হয়। এর জেরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সংস্থাটি। নেপাল এয়ারলাইন্সকে বয়কটের ডাক দেয় নেটিজেনদের একাংশ। ভারতের বিদেশ মন্ত্রক ও বেসরকারি বিমান পরিবহণ মন্ত্রককে ট্যাগ করে সরকারিভাবে প্রতিবাদের কথাও বলেন অনেকে। এরপরেই বিষয়টিকে ‘মানচিত্রগত ত্রুটি’ বলে দাবি করে বিমান সংস্থা। মুছে দেওয়া হয় পোস্টটিও। নেপাল এয়ারলাইন্সের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘ওই ভুল ম্যাপের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। সেখানে আন্তর্জাতিক সীমান্ত সংক্রান্ত বেশ কিছু ত্রুটি ছিল, যা নেপাল বা নেপাল এয়ারলাইন্সের আনুষ্ঠানিক অবস্থানের পরিপন্থী। ওই পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ