সংবাদদাতা, বাগডোগরা: ১২ বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টায় গ্রেপ্তার এক প্রতিবেশী বৃদ্ধ। ৭০ বছর বয়সী বৃদ্ধের নাম খিচন সিংহ। বাগডোগরা থানার পুলিস তাকে বাড়ি থেকে পাকড়াও করেছে। বাগডোগরা থানার অন্তর্গত একটি গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই নাবালিকাকে তার মা লোনের কিস্তি দেওয়ার জন্য পাশের বাড়িতে পাঠান। মেয়ে সেইমতো কিস্তি দেওয়ার পর মায়ের হাতে স্লিপ দিয়ে খেলতে চলে যায়। কিছুক্ষণের মধ্যে প্রতিবেশী এক মহিলা এসে নাবালিকার মাকে কাঁদতে কাঁদতে বলেন, আপনার মেয়ে কোথায় আছে গিয়ে দেখুন। এরপর মহিলা ছুটে গিয়ে পাশের একটি গলিতে দেখতে পান, তার নাবালিকা মেয়েকে ওই বৃদ্ধ ধর্ষণের চেষ্টা করছে। নাবালিকার মা এই দৃশ্য দেখে হতভম্ভ হয়ে পড়েন। কোনওরকমে সেখান থেকে মেয়েকে উদ্ধার করে নিয়ে আসেন। বাড়ি এসে ওই নাবালিকা তার মাকে জানায়, এই ঘটনা কাউকে জানালে, তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে ওই বৃদ্ধ। তবে ভয় না পেয়ে নির্যাতিতার পরিবার ঘটনার পরিপ্রেক্ষিতে বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের লোকজন।
অপরদিকে, অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার রাতেই অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেপ্তার করে বাগডোগরা থানার পুলিস। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিস। শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হলে আদালত ধৃতকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। এই ঘটনায় পাড়া প্রতিবেশীরাও ওই বৃদ্ধের শাস্তির দাবিতে সরব হয়েছেন।