নিট প্রশ্নফাঁস:  ১৪ জনের বিরুদ্ধে চার্জগঠন করল আদালত
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নফাঁসের ঘটনা ঘিরে উত্তপ্ত হয়েছিল গোটা দেশ। ককরোচ জনতা পার্টির আন্দোলনের জেরে পদত্যাগ করতে হয় তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও। অবশেষে প্রশ্নফাঁসে অভিযুক্তদের বিরুদ্ধে শুরু হতে চলেছে বিচারপর্ব। শনিবার ২০২৬ সালের নিট প্রশ্নফাঁস মামলায় অভিযুক্ত ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করলেন দিল্লির বিশেষ আদালতের বিচারক অজয় গুপ্তা। 

Advertisement

মামলার তিন মূল অভিযুক্ত মণীষা গুরুনাথ মানধারে, পিভি কুলকার্নি ও মণীষা সঞ্জয় হাবিলদার সরকারি কর্মী। তাঁরা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) সঙ্গে যুক্ত। আদালত বলেছে, এই তিনজন অন্য অভিযুক্তদের সঙ্গে ষড়যন্ত্র করে গোপনে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ, অসদাচরণ ও প্রতারণার অভিযোগে বিএনএস ও সরকারি কর্মীদের বিরুদ্ধে  প্রযোজ্য দুর্নীতি দমন আইনে মামলা করা হয়েছে। অন্য ১১ জনের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, দুর্নীতি সহ একাধিক ধারায় চার্জ গঠন করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে প্রতিদিন এই মামলার শুনানি চলবে। প্রসঙ্গত, নিট প্রশ্নফাঁস মামলায় ২৫ নভেম্বর ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল সিবিআই। পরে সেই তালিকায় যুক্ত হয় রাজ সূর্যবংশী নামের আরও এক অভিযুক্ত।