Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

খালি হাতেই দেশে ফিরছেন নীরজরা

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত ব্যর্থ ভারত। শনিবার ফাইনালে উঠতে পারলেন না গুলবীর সিং ও অন্নু রানি। ফলে টোকিও থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ভারতকে।

খালি হাতেই দেশে ফিরছেন নীরজরা
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

নয়াদিল্লি: বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত ব্যর্থ ভারত। শনিবার ফাইনালে উঠতে পারলেন না গুলবীর সিং ও অন্নু রানি। ফলে টোকিও থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ভারতকে। পুরুষদের পাঁচ হাজার মিটার দৌড়ে এদিন ট্র্যাকে নেমেছিলেন গুলবীর। তবে হতাশ করলেন তিনি। ১৩. ৪২.৩৪ সেকেন্ড সময় নিলেন ফিনিশিং লাইনে পৌঁছতে। যা তাঁর রেকর্ড সময় ১২.৫৯.৭৭ সেকেন্ডের থেকে অনেক বেশি। ফলে ৩৯ জনের লড়াইয়ে ২৭ নম্বরে শেষ করলেন গুলবীর। অন্যদিকে, মহিলাদের জ্যাভেলিনে অন্নু রানির ছিল এটি পঞ্চম বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। কিন্তু যোগ্যতা অর্জন পর্বে থেকেই ৫৫.১৮ মিটারে বর্শা ছুড়ে বিদায় নিলেন তিনি। 

Advertisement

চলতি আসরে নীরজ চোপড়ার গলায় নিশ্চিত পদক দেখেছিল ভারতবাসী। কিন্তু শুক্রবার দেশের মান রাখা তো দূর অস্ত, নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ভারতের সোনার ছেলে। অল্পের জন্য পদক হাতছাড়া হয় জ্যাভেলিন থ্রোয়ার শচীন যাদবেরও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ