Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ডায়মন্ড লিগ ফাইনালে নামার ছাড়পত্র নীরজের

নেমেছেন মাত্র দু’টি ইভেন্টে। দুটোতেই হয়েছেন দ্বিতীয়। তার সুবাদেই ডায়মন্ড লিগ ফাইনালের যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া।

ডায়মন্ড লিগ ফাইনালে নামার ছাড়পত্র নীরজের
  • ২৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নেমেছেন মাত্র দু’টি ইভেন্টে। দুটোতেই হয়েছেন দ্বিতীয়। তার সুবাদেই ডায়মন্ড লিগ ফাইনালের যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া। ৫ সেপ্টেম্বর ব্রাসেলসে হতে চলেছে সেই লড়াই। সেখানে জ্যাভেলিনে ভারতীয় মহাতারকার দিকেই নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের। গত ১৯ জুন ও ২১ আগস্ট যথাক্রমে দোহা ও লুসানে হয়েছিল ডায়মন্ড লিগ। দ্বিতীয় হওয়ায় সেই দুই আসর থেকে মোট ১২ পয়েন্ট পান নীরজ। সেজন্য ফাইনালের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি। বৃহস্পতিবার জুরিখে ডায়মন্ড লিগের ১৪তম ও শেষ সিরিজ হওয়ার পরই প্রকাশিত হয়েছে তালিকা। আগেই ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাওয়ায় সেখানে আর নামেননি ভারতীয় তারকা।

Advertisement

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে কোমরের চোটে ভুগছিলেন নীরজ। তবে ২৮ বছর বয়সি এখন পুরোপুরি ফিট। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে কিছুদিন আগেই ৮৫.৮৩ মিটার ছুড়ে রুপো পেয়েছেন তিনি। তার পর লুসান ডায়মন্ড লিগে নীরজ ছোড়েন ৮৮.০৫ মিটার।

Advertisement
সম্পর্কিত সংবাদ