Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আনারসভর্তি গাড়ি থেকে প্রায় ২১ কেজি গাঁজা উদ্ধার, ধৃত দুই

আনারসভর্তি গাড়ি থেকে প্রায় ২১ কেজি গাঁজা উদ্ধার, ধৃত দুই
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চোপড়া: গাঁজা পাচারের চেষ্টা বানচাল করল পুলিস। আনারস ভর্তি ছোট পণ্যবাহী গাড়ি থেকে প্রায় ২১ কেজি গাঁজা উদ্ধার করল চোপড়া থানার পুলিস। গাড়ির রিজার্ভ টায়ারের ভিতরে সেই গাঁজার প্যাকেট নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় গাড়ির চালক ও তার সহযোগী গ্রেপ্তার হয়েছে।

Advertisement

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিস বৃহস্পতিবার দুপুরে চোপড়ার সোনাপুরের ওয়েল ইন্ডিয়া মোড়ে নাকা চেকিং শুরু করে। আনারস ভর্তি একটি ছোট গা‌঩ড়িকে আটক করে তল্লাশি চালাতেই এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, আনারসের আড়ালে গাঁজা পাচার করার ছক ছিল। এই ঘটনায় ধৃতদের নাম শেখ আলতাফ রাজা ও তৌফিক রহমান। তারা  বারাসাতের বাসিন্দা। পুলিসের অনুমান, কোচবিহার থেকে গাড়িটিতে গাঁজা তোলা হয়েছিল। পুলিসের নজর ঘোরাতে বিধাননগরে আনারস তোলা হয়। আনারস ভর্তি গাড়িতে যাতে গাঁজার প্যাকেট দেখা না যায়। সেই আনারস ভর্তি গাড়ি যাওয়ার কথা ছিল কৃষ্ণনগরে। কিন্তু পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিস।
এদিন চোপড়ার বিডিও সমীর মণ্ডল, এসডিপিও (চোপড়া) আশিস কুমার, চোপড়া থানার আইসি সুরাজ থাপার উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয়। দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি গাড়িটিকে আটক করেছে পুলিস। টায়ারের ভিতর গাঁজা পাচারের কৌশল দেখে তাজ্জব পুলিসও। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেবিষয়ে তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিস। ইসলামপুরের পুলিস সুপার জবি থমাস বলেন, এদিন নাকা চেকিংয়ে একটি পিকআপ ভ্যান আটক করা হয়। তল্লাশি চালিয়ে ২১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। গাড়ি চালক সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও সোনাপুরে, ৩১ নং জাতীয় সড়কে একটি বাইকে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিস।  চোপড়ায় পণ্যবাহী গাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ