নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর ও রানাঘাট, সংবাদদাতা নবদ্বীপ: নদীয়া জেলাজুড়ে পালিত হল বড়দিন। ছুটির দিনে পিকনিকের মুডে মেতে ওঠেন সাধারণ মানুষ। বড়দিনকে কেন্দ্র করে বিভিন্ন গির্জা সাজিয়ে তোলা হয়। সকাল থেকেই সাধারণ মানুষ গির্জায় ভিড় জমান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। কৃষ্ণনগর শহরের গভর্নমেন্ট কলেজ মাঠের কাছে দু’টি গির্জা রয়েছে। সেই গির্জার চারপাশে বড় মেলা বসেছে। রাতের দিকে সেখানে পা রাখার জায়গা ছিল না। কৃষ্ণনগর শহরের বেজিখালি মোড় থেকে গির্জা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দর্শনার্থীদের ভিড়ে কার্যত অবরুদ্ধ হয়ে যায়। ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গিয়েও পুলিশকে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছে। এছাড়াও ধুবুলিয়া এলাকার জাতীয় সড়কের ধারে বিভিন্ন মাঠে পিকনিক করতে আসেন বহু মানুষ।
Advertisement
বড়দিন উদযাপনে মেতে ওঠেন রানাঘাট মহকুমার বিভিন্ন এলাকার মানুষ। রানাঘাট সংলগ্ন একাধিক পিকনিক স্পটে সকাল থেকেই উপচে পড়ে ভিড়। এরমধ্যে অন্যতম ছিল গঙ্গা ও চূর্ণি নদীর মোহনা এলাকা। সেই সঙ্গে নিয়ন্ত্রণহীন ডিজের দাপটও ছিল। একইভাবে নদীয়া জেলার মঙ্গলদ্বীপেও ছিল পিকনিক করতে আসা মানুষদের ভিড়। এছাড়াও রানাঘাট-১ ব্লকের কায়েতপাড়া, হবিবপুর থেকে শান্তিপুরের গঙ্গা তীরবর্তী বিভিন্ন এলাকায় বড়দিন উদযাপনে মেতে ওঠেন মানুষ। রানাঘাট শহর সংলগ্ন বেগোপাড়ায় গির্জা ও সংলগ্ন এলাকা আলোয় সেজে উঠেছিল।
বড়দিন উপলক্ষ্যে নবদ্বীপ সহ মায়াপুরেও ভক্ত ও পর্যটকদের ঢল নামে। ভাগীরথী পারাপারেরর জন্য পর্যটকদের প্রধান ভরসা ছিল নবদ্বীপ ও মায়াপুরের ফেরিঘাটের ভুটভুটি ও লঞ্চ। শুধু ইসকন নয়, এদিন অনেকেই মায়াপুরের চাঁদ কাজীর সমাধি ক্ষেত্র, বল্লাল ঢিবি, দর্শনে গিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন এলাকায় পিকনিক করতে দেখা যায় বহু মানুষকে। বড়দিন উপলক্ষ্যে নবদ্বীপ ও মায়াপুরের ছোটবড় সব মন্দির আলোক মালায় সেজে উঠেছে। মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, মায়াপুরে লক্ষাধিক মানুষের ভিড় হয়েছে। দেশ-বিদেশ থেকে পুণ্যার্থী ও পর্যটকরা এসেছেন। এদিন মায়াপুরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার ছিল।