নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: প্লাস্টিক দিয়ে তৈরি হবে রাস্তা। নদীয়া জেলা প্রশাসনের তরফে এবার এমনই উদ্যোগ নেওয়া হল। শুক্রবার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে তার আনুষ্ঠানিক সূচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক এস অরুণ প্রসাদ, নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর প্রমুখ। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় টন প্লাস্টিক দিয়ে এই রাস্তা তৈরি হবে। আপাতত হাঁসখালি ব্লকে এই নয়া পদ্ধতিতে রাস্তা তৈরি করা হবে



