Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নদীতে ডিঙা উল্টে  ডুবে মৃত্যু যুবকের

নদীতে ডিঙা উল্টে  ডুবে মৃত্যু যুবকের
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম লক্ষ্মণ ঘোষ (৩৭)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বাগদার মালিপোতা গ্রামে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠিয়েছে। মালিপোতা গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে গড়াইল নদী। নদীর ওপারে বাসিন্দাদের চাষের জমি রয়েছে। কৃষকরা রোজ নৌকা বা ছোট ডিঙা করে জমিতে চাষ করতে যান। জানা গিয়েছে, লক্ষ্মণ রোজের মতো এদিনও ডিঙা করে জমিতে চাষ করতে গিয়েছিলেন। ফেরার সময় ডিঙাটি ডুবে যায়। জলে পড়ে যান তিনি। সাঁতার না জানায় জলে ডুবেই মৃত্যু হয় তাঁর। ছোট ডিঙাটিতে লক্ষ্মণের সঙ্গে স্থানীয় এক যুবকও ছিলেন। দু’জনে এক সঙ্গে নদী পার হতে গিয়েই দুর্ঘটনা ঘটে। ওই যুবক সাঁতার জানতেন। তিনি লক্ষ্ণণকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ