Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নদীয়ার কৃষ্ণনগরের কোতোয়ালিতে একটি ক্লাবে আগুন, মৃত ১

নদীয়ার কৃষ্ণনগরের কোতোয়ালিতে একটি ক্লাবে আগুন, মৃত ১
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নদীয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত বৌবাজার এলাকায় একটি ক্লাবে বিধ্বংসী আগুন। আর সেই আগুন লেগে মৃত্যু হল একজনের। মৃতের নাম দিলীপ রায়। আজ, সোমবার সন্ধ্যায় বৌবাজারের স্থানীয় একটি ক্লাবের দোতলায় আচমকাই আগুন লেগে যায়। সেই সময়ে দোতলার একটি ঘরে ছিলেন দিলীপবাবু। সূত্রের খবর, তিনি ক্লাবের ওই ঘরেই থাকতেন। ঘরের মধ্যে মজুত করে রাখা ছিল ব্যাটারি ও অন্যান্য দাহ্য সামগ্রী। সেখান থেকেই কোনওভাবে আগুন লেগছে বলে অনুমান করা হচ্ছে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগরে জেলা হাসপাতালে পাঠিয়েছে। দমকল আধিকারিক সুব্রত গুহ জানিয়েছেন, আমাদের কাছে খবর আসে একটি ক্লাবের দোতলায় আগুন লেগেছে। আমরা সেই মতো ইঞ্জিন নিয়ে আগুন নেভাতে আসি। আগুন নেভানোর পর দেখা যায় যে সেখানে একটি দগ্ধ মৃতদেহ পড়ে আছে। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ