নয়ডা, ৫ ফেব্রুয়ারি: ফের স্কুলে বোমা হামলার হুমকি। এবার হুমকি ইমেলে চাঞ্চল্য ছড়াল দিল্লির পার্শ্ববর্তী নয়ডার গৌতমবুদ্ধ নগরে। এই জেলার কমপক্ষে ৪টি স্কুলে বোমা হামলার হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্কুলগুলির দাবি, আজ বুধবার সকালে এই ইমেল পাঠানো হয়েছে। ইমেল পাওয়ার পরেই তৎক্ষণাৎ পুলিসকে বিষয়টি জানানো হয়। তড়িঘড়ি স্কুলগুলিতে পৌঁছয় পুলিস, বম্ব স্কোয়াড ও দমকল বাহিনী।
Advertisement
যদিও কয়েক ঘণ্টা তল্লাশির পরেও কোনও বিস্ফোরক উদ্ধার করা যায়নি। পুলিস সূত্রে খবর, সব স্কুলগুলিতেই পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অনেক স্কুলে পুনরায় ক্লাস শুরু হয়েছে।
যদিও, আজ সকালে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে শুনেই চরম আতঙ্কিত হয়ে ওঠে পড়ুয়াদের পরিবার। বেশ কয়েকটি স্কুল বিল্ডিং থেকে পড়ুয়াদের বাইরেও বের করে আনা হয়। ফলে পড়ুয়াদের মধ্যেও চাঞ্চল্য ছড়ায়। যদিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। স্কুল কর্তৃপক্ষের তরফে অভিভাবকদের আশ্বস্ত করে মেইলও পাঠানো হয়েছে। নয়ডা পুলিস ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তদন্ত শুরু করেছে। হাজির রয়েছে ডগ স্কোয়াডও। পাশাপাশি, ইমেইলের উৎস জানতে সাইবার বিভাগকেও কাজে লাগানো হয়েছে। অভিভাবকদের গুজবে কান না দিতে আহ্বান করেছে নয়ডা পুলিস।