নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নদী থেকে বালি-মাটি পাচারের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। ধৃতের নাম রহমান আলি। তার বাড়ি বেড়ুবাড়ির লালবাজার এলাকায়। শুক্রবার রাতে বাহাদুর পঞ্চায়েতের বড়ুয়াপাড়া এমএসকে স্কুলের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বালি মিশ্রিত মাটি বোঝাই একটি ট্রাকও উদ্ধার হয়েছে। পুলিস সূত্রে খবর, যমুনা নদী থেকে বালি মিশ্রিত মাটি তুলে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, নদীর পাড়ের মাটি ভর্তি ট্রাক সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।



