সংবাদদাতা, কালনা: নাদনঘাট থানার পূর্বস্থলী-১ ব্লকে সরকারি সহায়ক মূল্যে চাষিদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। শনিবার নাদনঘাটের একটি সমবায় কৃষি উন্নয়ন সমিতি সরাসরি ২৩০০ টাকা কুইন্টাল দরে চাষিদের কাছ থেকে ধান কেনে। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, জেলা পার্চেস অফিসার দীপঙ্কর পাল, পঞ্চায়েত সমিতির বন ও কৃষি কর্মাধ্যক্ষ রাজকুমার পান্ডে প্রমুখ। এদিন ১৭জন চাষি রেজিস্ট্রেশনের মাধ্যমে ধান বিক্রি করেন।



