সংবাদদাতা, কালনা: নাদনঘাট থানার নসরৎপুর পঞ্চায়েতের হাটসিমলায় রাধাগোবিন্দ মন্দিরের বাৎসরিক উৎসবে মেতে উঠলেন ভক্তরা। এদিন নগর পরিক্রমার মাধ্যমে উৎসবের সূচনা হয়। তাতে এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ পা মেলান। ১৪দিন ধরে নানা ধর্মীয় অনুষ্ঠান চলবে। হাটসিমলা গ্রামে প্রাচীন রাধাগোবিন্দর মন্দির রয়েছে।



