Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাদনঘাটে রাধাগোবিন্দ মন্দিরে চুরি

নাদনঘাটে রাধাগোবিন্দ মন্দিরে চুরি
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালনা: নাদনঘাট থানার নসরৎপুর সাধুপাড়ায় রাধাগোবিন্দ মন্দিরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দুষ্কৃতীরা মন্দিরের তালা ভেঙে রাধাগোবিন্দের সোনা রুপোর গয়না সহ প্রণামী বাক্স নিয়ে চম্পট দিয়েছে। নাদনঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে।
Advertisement
স্থানীয় পুলিস সূত্রে জানা গিয়েছে, নাদনঘাট নসরৎপুরের সাধুপাড়ায় রয়েছে রাধাগোবিন্দের মন্দির। নিত্য পুজোঅর্চনা হয়। শুক্রবার রাতে পূজারি রাধাগোবিন্দের পুজো অর্চনার পর বিগ্রহ শয়নে দিয়ে ঘরে চলে যান। শনিবার সকালে এসে দেখেন মন্দিরের গেটের তালা ভাঙা। সব কিছু লণ্ডভণ্ড করা হয়েছে। বিগ্রহের রুপোর মুকুট, বাঁশি সহ সোনা রুপোর গয়না উধাও। মন্দিরে থাকা প্রণামী বাক্সও নেই। সেবাইত বৈদ্যনাথ বসাক বলেন, সকালে এসে দেখি মন্দিরের তালা ভেঙে  চুরি হয়ে গিয়েছে।
সম্পর্কিত সংবাদ