Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাদনঘাটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার

নাদনঘাটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: স্নান করার জন্য কাঠের উনুনে গরম জল করতে গিয়ে কাপড়ে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম মায়া মুণ্ডারি(৬৫)। বাড়ি নাদনঘাট থানার বিবিরহাট এলাকায়। সোমবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। মৃতার নাতি বিকাশ মুণ্ডারি বলেন, ঠাকুমা রবিবার বেলা ১১টা নাগাদ গরম জলে স্নান করবেন বলে কাঠের উনুনে জল বসিয়ে ছিলেন। তখনই কাপড়ে আগুন লেগে গিয়ে অগ্নিদগ্ধ হন। তাঁকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোর ৪টে নাগাদ তিনি মারা যান।
Advertisement
সম্পর্কিত সংবাদ