Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাদনঘাটে নিখোঁজ ছাত্রী উদ্ধার

নাদনঘাটে নিখোঁজ ছাত্রী উদ্ধার
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: প্রেমিকের হাত ধরে সুরাটে পালিয়ে গেলেও চাইল্ড লাই঩ন ও নাদনঘাট থানার তৎপরতায় নাবালিকাকে উদ্ধার করল পুলিস। সোমবার উদ্ধার হওয়া নাবালিকাকে কালনা মহকুমা আদালতে পাঠানো হয়।চাইল্ড লাইন ও পুলিস সূত্রে জানা গিয়েছে, দিন পাঁচেক আগে নাদনঘাট থানা এলাকার দশম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়। নাবালিকার পরিবার, আত্মীয় ও চারিদিকে খোঁজ করেও মেয়ের সন্ধান পাননি। এরপর নাবালিকার পরিবার নাদনঘাট থানা ও জেলা চাইল্ড লাইনের দ্বারস্থ হয়। চাইল্ড লাই঩নের আধিকারিকরা জানতে পারেন, পূর্বস্থলী থানা এলাকার বাসিন্দা এক যুবকের সঙ্গে নাবালিকা চলে গিয়েছে। এরপর চাইল্ড লাইনের প্রতিনিধিরা যুবকের বাড়িতে পৌঁছয়। যুবকের বাড়িতে তালা বন্ধ থাকায় ফোনে ওই যুবকের পরিবারের সঙ্গে তাঁরা কথা বলেন। তাঁরা জানতে পারেন যুবক ও নাবালিকা সুরাটে চলে গিয়েছে। পরিবারকে চাপ দিলে ওই যুবক নাবালিকাকে ফিরিয়ে আনে।
Advertisement
সম্পর্কিত সংবাদ