সংবাদদাতা, কালনা: নাদনঘাট থানার পূর্বস্থলী-১ ব্লকের দক্ষিণবাটি এলাকায় পানীয় জলের সাবমার্সিবল বসানোর সময় মাটির নীচ থেকে গ্যাস বের হওয়ায় চাঞ্চল্য ছড়ায়। দেশলাই কাঠি দিয়ে আগুন জ্বালালেই তা দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে দমকল ও পুলিস পৌঁছয়। আগুন নেভানো হয়। শনিবার ওএনজিসির আধিকারিকরা এসে তদন্ত শুরু করেন। এলাকায় মাটির নীচ থেকে মিলছে গ্যাস, এই খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় জমে যায়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাদনঘাট থানার সমুদ্রগড় পঞ্চায়েতের দক্ষিণবাটি এলাকায় কয়েকদিন ধরে পানীয় জল প্রকল্পের জন্য পাইপ বসানোর কাছ চলছিল। শুক্রবার আচমকা পাইপ দিয়ে জলের পরিবর্তে গ্যাসের গন্ধ বের হতে থাকে। দেশলাই জ্বালাতেই তা দাউদাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে দমকল আসে। পুলিস এলাকা ঘিরে রাখে। বিষয়টি ওএনজিসি দপ্তরে জানানোয় শনিবার একটি প্রতিনিধি দল এসে গ্যাসের নমুনা সংগ্রহ করে। গ্যাস বের হওয়ার মুখটি সিল করা হয়।
পূর্বস্থলী-১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক বলেন, পানীয় জল সরবরাহের জন্য সাবমার্সিবল বসানোর কাজ চলছিল। পাইপ বসানোর গর্ত দিয়ে গ্যাস বের হচ্ছিল। আগুন দিতেই তা জ্বলে ওঠে। ওএনজিসির এক প্রতিনিধি দল এসেছিল। তারা বিষয়টি খতিয়ে দেখে। গ্যাসের নমুনা সংগ্রহ করেছে। আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে।